ফজলুল হক চৌধুরী খোকা।। অদ্য ১১ ই ডিসেম্বর রায়পুরা উপজেলা হাসনাবাদ বাজারেঅবস্থিত এম আর ইন্টারন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলেরপঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ এম আর মামুন সাহেব, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এসএম শরীফ, মাহবুবুর রহমান খোকন, ফজলুল হক চৌধুরী, ফরহাদ আলম, স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ।