বাবা মা'র সাথে বাণিজ্য মেলায় যেতে চেয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন (১১)। কিন্তু নিয়ে না যাওয়ায় অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার বড় বোনও পূর্বে একইভাবে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তিনি জানান, উত্তরখানে মুন্ডা পুলারটেক এলাকায় আজগর ভূঁইয়ার বাড়ির পাশের সাজনা গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ওই কিশোর হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার গয়েসপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে বাবা মা ও ছোট বোনের সাথে মুন্ডার আজগর ভূইয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি।
ঘটনাস্থলে যাওয়া উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, 'তারা বাবা মা ও ছোট বোনের সাথে বাণিজ্য মেলায় যেতে চেয়েছিল মামুন। কিন্তু তাকে রেখেই বাবা মা বাণিজ্য মেলায় যায়।যার কারণে সে অভিমান করে আত্মহত্যা করেছে।
অপরদিকে ডিএমপি'র উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর বলেন, 'সরোয়ার হোসেন তার ছেলে মামুনকে বাসায় রেখে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাণিজ্য মেলায় বেড়াতে যাই। বানিজ্য মেলা থেকে বাসায় এসে তার ছেলেকে না পাইয়া খোঁজাখুজিঁ করিতে থাকে। এক পর্যায়ে বাদীর স্ত্রী দেখতে পারেন তার ছেলে তাদের বসত ঘরের উত্তর পাশে সাজনা গাছের গলায় উড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
তিনি বলেন, 'এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
ওসি হাফিজ বলেন, 'জানা গেছে, মামুনের বড় বোনও আত্মহত্যা করে মারা গিয়েছিলেন।