রাজধানীর ঊত্তরখানে দেশীয় মদসহ গ্রেপ্তার হওয়া সাতজন কারাগারে রয়েছেন। তারা হলেন, আবুল হোসেন কাজল (৫০), আফজাল হোসেন (৫০), খোকন মিয়া (৩৫), মো. শিপন (৩৬), নাছির উদ্দিন (৫৫), আরজু মিয়া (৫০) ও মোসা মিয়া (২৫)।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাঁচকুড়া রাতুটি এলাকার মোশারফের বাড়ির পূর্ব পাশের খালি জায়গা থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১১ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাঁচকুড়ার রাতুটি এলাকার আবুল হোসেন কাজল, করিমেরবাগের আফজাল, ভাতুরিয়ার খোকন মিয়া, আরজু মিয়া, চামুরখানের নাছির ও আমাইয়ার মোসা মিয়া।
ওসি জিয়াউর রহমান বলেন, 'গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে আজ (শনিবার) আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।