তেরখাদা প্রতিনিধি,(খুলনা):
খুলনা জেলার তেরখাদা উপজেলার শতদল মহাবিদ্যালয় গভর্নিং বডির নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তেরখাদা উপজেলা বিএনপি'র আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।
ফখরুল ইসলাম বুলু অত্র মহাবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির যুগা আহবায়ক যথাক্রমে সরদার আব্দুল মান্নান,মোঃ ইকরাম হোসেন জমাদ্দার,মোঃ সাজ্জাদ হোসেন নান্টা,শরীফ নাঈমুল হক,মোঃ মিল্টন হোসেন মুন্সী ও মোঃ ইবাদুল হক সিকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া শতদল মহাবিদ্যালয়ের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়। নব গঠিত গভর্নিং বডির সদস্য সচিব(পদাধিকার বলে) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনির উদ্দীন বিশ্বাস,শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন প্রভাষক প্রণব কুমার সরকার এবং অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন জয়দেব বিশ্বাস।