তেরখাদা,(খুলনা)প্রতিনিধি:
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস আই রবীন্দ্র নাথ গোদ্দার ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে সোমবার রাত ১০ টার দিকে তেরখাদার ইখড়ি গো-হাটের অদূরে বিদ্যুত অফিসের সামনে সৈয়দ শেখের প্রজেক্ট এর সেচ পাম্পের মেশিন ঘরে অভিযান পরিচালনা করেন।
অফিসার ইনচার্জ মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ঘরে অভিযান পরিচালনা করে ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল শেখকে আটক করেন।
এ ব্যাপারে ১৮ ই ফেব্রুয়ারি ~২০২৫ ইংরেজি তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ৩৬ (১) সারনীয় ১০(ক) মোতাবেক মামলা দায়ের করা হয়। মামলা নং-৮/১৪, তারিখ-১৮/০২/২০২৫।
অপরদিকে তেরখাদা থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় এস আই মঞ্জুর রহমান ও পুলিশ ফোর্স নিয়ে ৩০গ্রাম গাঁজাসহ আটক করেন।
আটককৃত জাহিদের বাড়ি তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামে।