ফজলুল হক চৌধুরী খোকা:
নরসিংদীর রায়পুরা পৌরসভার বাসস্ট্যান্ড বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রায়পুরা বাসস্ট্যান্ড বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ বিভিন্ন ধারায় ৯টি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
যানজট নিরসনের লক্ষ্যে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সময়ে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, পৌর প্রকৌশলী মোঃ রুবেল সরকার, রায়পুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, শফিকুল ইসলাম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, পৌর কর আদায়কারী মোঃ রোকন উদ্দিন, পৌর উদ্যোক্তা রাজন আহমেদ, অফিস সহায়ক মোঃ আনিস মিয়া,বাংলাদেশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট লিমিটেড (এনজিও) চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ।