তেরখাদা প্রতিনিধি,খুলনা:
২৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ও জেলা মাধ্য্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর' র বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এসইডিপি ঢাকা এর সহযোগী অধ্যাপক ও গবেষণা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) মোঃ জাহিদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, আদমপুর বলর্দ্বনা শালিকদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাত হোসেন দিপু, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও শিক্ষার্থী নাসিম ফরহাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক যথাক্রমে আশীষ কুমার বাইন, মোঃ হাবিবুর রহমান, মোঃ মনিরুজ্জামান ও উদ্ধব কুমার মোহান্ত, সুপার যথাা্রমে মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আলী আকবর, মাওলানা মুজাহিদুল ইসলাম ও অবঃ সুপার মাওলানা লিয়াকত আলী। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি মোঃ কামরুজ্জামান, সভাপতি জান্নাতুল আফরোজ স্বর্ণা ও অন্যান্য অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ দিনে ৩৫জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।