খলিলুর রহমান রানা।।
নরসিংদী জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার বিলাসদী আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
একই দিন শিবপুর মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ দুজনকে এবং রায়পুরা থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান ছাড়াও, বিভিন্ন নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত আছে। মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান চলবে।