আজ ১৭ আগস্ট রোজ রবিবার রাত আনুমানিক পোনে নয়টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ নরসিংদী তথা রায়পুরার শীর্ষ সন্ত্রাসী খুনি,চাঁদাবাজ, মাদক সিন্ডিকেট এর প্রিন্স অব ডন নরসিংদী কারাগার ভাংচুর, অস্ত্র লুটের অন্যতম আসামি পুলিশ ডায়েরিতে Most wanted criminal তৈয়ব হোসেন ( ৩২) পিতা: সিরাজ মিলিটারি,তৈয়ব হোসেন,খালপাড়া থেকে'কে গ্রেফতার করে।
তৈয়ব কিছুদিন আগে ডিশ ও মাদক ব্যবসার নিয়ন্ত্রন নিতে তারই বন্ধু পাশ্ববর্তী গ্রামের আরেক সন্ত্রাসি রিজভী (৩৪) কে তার দলবল নিয়ে কুপিয়ে হত্যা করে।
তাকে গ্রেফতারের পর ডিবি পুলিশের চৌকস দল অস্ত্র উদ্ধারে নামে।ভিডিও চিত্র দেখা যাচ্ছে কোন এক স্হান থেকে মাটি খুঁড়ে সে (তৈয়ব) একটি পিস্তল পুলিশের হাতে তোলে দিচ্ছে।
ওসি ডিবি মেঘনা টিভিকে ঘটনার সত্যতা স্বীকা করেছেন। তৈয়ব কে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে ডিবি পুলিশের চৌকস দল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তৈয়ব কে গ্রেফতারের পর আমিরগঞ্জ ইউনিয়নের মানুষ ডিবি পুলিশ'কে অভিনন্দন জানিয়েছেন।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, নরসিংদির আইন শৃঙ্খলা পরিস্হিতি উন্নয়নে পুলিশ সুপার আব্দুল হান্নান যথেষ্ট তৎপর। তিনি তার অধীনস্থ বাহিনী কে সকল চিহ্নিত অপরাধী কে গ্রেফতার পূর্ব্বক নরসিংদী কারাগার থেকে লুন্ঠিত অবশিষ্ট অস্ত্র উদ্ধারে এক কঠিন বার্তা দিয়েছেন।