স্টাফ রিপোর্টার,এস আলম।।
নরসিংদীর তিতাস রোডে অবস্থিত ইমারজেন্সি কেয়ার নামের সেন্টারে ভ্রুণ নষ্ট করার সময় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, ডাক্তার পরিচয়ধারী সাইফফুন্নোসা দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতাল থেকে রোগী বাগিয়ে এনে অবৈধ গর্ভপাত করিয়ে আসছিলেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগী অনিয়ম, ভুল চিকিৎসা ও হয়রানির অভিযোগ তুলেছিলেন, কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মুহাম্মদ আমিরুল হক বলেন, “তার এই কর্মকাণ্ড সম্পূর্ণ চিকিৎসা পরিপন্থী। সাইফফুন্নোসা কোনো প্রকৃত ডাক্তার নন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ভুয়া ডাক্তার ও দালালচক্রের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, নইলে এ ধরনের মৃত্যুর ঘটনা থামবে না।