নিজস্ব প্রতিবেদক।।
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেছেন, ‘কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল যদি নমিনেশন নিয়েও আসে, সেই নমিনেশন তার হাত থেকে ছিনতাই করে নিয়ে ছাড়ব ইনশাল্লাহ।’
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত দলটির ঘোষিত ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা জামাল আহমেদ চৌধুরী আরও বলেন, ‘কিসের বিনিময়ে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের পকেটে নমিনেশন? কোন বিনিময়ে যদি তিনি নমিনেশন এনে থাকেন, তা প্রকাশ করতে হবে। জনগন যদি পাশে থাকে সেই নমিনেশন আকাশে উড়িয়ে দিব।’
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে এবং রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান, আইন বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, সাবেক রায়পুরা পৌর মেয়র আব্দুল কুদ্দুসসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
নিচে ভিডিও লিংক দেওয়া আছে-
https://youtu.be/PW52YJ9mgp0?si=EWBJxdPu00LmLXn4