নিজস্ব প্রতিবেদক।।
আজ বুধবার (১৫ অক্টোবর) নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশ, নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়।
[caption id="attachment_3297" align="aligncenter" width="300"]
ছবি:মেঘনা টিভি[/caption]
সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন। পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শুনে বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
সভায় সেপ্টেম্বর/২০২৫ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার মহোদয়।
[caption id="attachment_3295" align="aligncenter" width="300"]
ছবি:মেঘনা টিভি[/caption]
এছাড়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোকপাত করা হয়।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা'গণসহ সকল ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।