শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

খলিলুর রহমান রানা।।

নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

জানাগেছে,নরসিংদী-৫ (রায়পুরা) আসনটিতে ২৮ বছর ধরে কোন সংসদীয় আসন পায়নি বিএনপি তবে এবার ছয় মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে সভায় দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে সকল নেতৃবৃন্দকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীগন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী,জেলার মধ্যে সবচেয়ে মামলা হামলা শিকার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এন. জামান এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।

এসময় রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা বিএনপি নেতা এড, আল আমিন হোসাইন বিপ্লব, জেলা বিএনপি নেতা শাহাজান সরকার সুহাগ,জেলা যুবদলের সহ-সভাপতি সনেট,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন ও যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
সভায় নেতারা আগাম নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL