শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার আহ্বান

পিরোজপুর প্রতিনিধি:

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা আবাসন প্রকল্প মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমেই বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে।

‎সভায় সভাপতিত্ব করেন শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেমায়েত উদ্দীন বেপারী এবং সঞ্চালনা করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার ভুট্টো। ‎

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, শারিকতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোরশেদ কামাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL