রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

পিরোজপুরে রূপালী ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন

পিরোজপুর প্রতিনিধিঃ-

‎রূপালী ব্যাংক পিএলসি’র পিরোজপুর কর্পোরেট শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে শুরু হয়েছে “গ্রাহক সেবা পক্ষ” উদযাপন। গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ গ্রহণ ও সেবা উন্নয়নের লক্ষ্যেই এই কর্মস‚চি হাতে নেওয়া হয়েছে।
‎ব্যাংক স‚ত্রে জানা যায়, ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রাহকদের অভিযোগ সংক্রান্ত গণশুনানি, প্রাক্কলন কৃষি ঋণ বিতরণ, শ্রেণিকৃত ও পুনঃতফসিলকৃত ঋণ আদায়, অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) পিরোজপুর কর্পোরেট শাখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (বরিশাল বিভাগ) আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপক ও পিরোজপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার এফ. এম. আনমুল হক।
‎সভাপতিত্ব করেন পিরোজপুর কর্পোরেট শাখার শাখা প্রধান জনাব মোঃ মিজানুর রহমান।
‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রূপালী ব্যাংক দেশের উন্নয়নযাত্রার অংশীদার। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন দ্রæত, সহজ ও স্বচ্ছ সেবা পান। কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণসহ সব ধরনের সেবায় রূপালী ব্যাংক গ্রাহকবান্ধব নীতিতে কাজ করছে।
‎তিনি আরও বলেন, তারুণ্যের উৎসবের এই সময়ে তরুণ প্রজন্মকে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করতে বিভিন্ন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎‎সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আমন্ত্রিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL