নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় মনোহরদী পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ্যাব'র সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সরুজ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মহসিন কবিরের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'কবি নজরুল বলেছেন 'এ বিশ্বে যা কিছু মহান,চির কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী,অর্ধেক তার নর'। নারীরা পৃথিবীতে অনেক কিছু করেছে,বাংলাদেশে কি করেছে তার প্রমাণ খালেদা জিয়া। এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ ভুমিকা ছিল। মুক্তিযুদ্ধে বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য। যুদ্ধকালে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও বেগম জিয়া বন্দী জীবন পার করেছেন।