নরসিংদীতে খাবার হোটেলে কথা কাটাকাটির জেরে বাড়ি-ঘরে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের চৌয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।
[caption id="attachment_3478" align="aligncenter" width="300"]
ছবি মেঘনা টিভি[/caption]
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, শহরের সাটিরপাড়া এলাকায় স্বাধীন মিয়ার একটি খাবার হোটেল আছে। সকালে হোটেলে দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোটেলের মালিকের ছেলে সাকিবুল হাসান তাদের বাইরে যেতে বললে সাটিরপাড়া এলাকার মনির ও শান্ত তার ওপর চড়াও হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পরে মনির ও শান্তর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হোটেল মালিক স্বাধীন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ উঠেছে।
[caption id="attachment_3480" align="aligncenter" width="300"]
ছবি মেঘনা টিভি[/caption]
ভুক্তভোগী সাকিবুল হাসান বলেন, সকালে দোকানে এক ক্রেতার সাথে কয়েকজন এসে ঝগড়া শুরু করে। আমি তাদের বাহিরে যেতে বলায় মনির ও শান্ত আমার উপর ক্ষিপ্ত হয়। পরে তারা লোকজন নিয়ে এসে আমার বাড়িতে হামলা চালায়৷ তারা বাড়ির ৩টি জানালা, আলমারি, ড্রেসিং টেবিল, টেলিভিশন ও বাহিরে থাকা মোটরসাইকেল ভাঙ্গচুর করে। এসময় আকমারিতে দোকানে রোজার বাজার করার জন্য রাখা ৩ লাখ টাকা ও মা-বোনের ৭ ভরি স্বর্ণলঙ্কার লুটপাট করে নিয়ে যায়। আমি এঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
[caption id="attachment_3479" align="aligncenter" width="300"]
ছবি মেঘনা টিভি[/caption]
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাড়ি ভাঙচুর ও লুটপাটের সত্যতা পেয়েছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।