নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের ১০৩ নং সমীবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দিন, সভাপতি চরমধুয়া ইউনিয়ন বিএনপি
[caption id="attachment_3674" align="aligncenter" width="297"]
ছবি মেঘনা টিভি[/caption]
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক সভাপতি সমিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কামাল হোসেন তন্ময়,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চর মধুয়া ইউনিয়ন বিএনপি, উক্ত ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান আলী ম্যানেজার ওরিয়ন ফার্মা লিমিটেড বাংলাদেশ, আরো উপস্থিত ছিলেন মেঘনা টিভির ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ইসলাম ও সদস্য রায়পুরা উপজেলা যুবদল, মনির হোসেন, সিনিয়র শিক্ষক, আদিয়াবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোঃ শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
[caption id="attachment_3677" align="aligncenter" width="300"]
ছবি মেঘনা টিভি[/caption]
সমিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এডভোকেট কাওছার আহমেদ পার্থ, জজ কোট নরসিংদী।
শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে।
[caption id="attachment_3678" align="aligncenter" width="300"]
ছবি মেঘনা টিভি[/caption]
[caption id="attachment_3686" align="aligncenter" width="300"]
ছবি মেঘনা টিভি[/caption]
এছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গুদে শিক্ষার্থীরা নাচ, গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভার প্রকাশ ঘটায়। দিনভর উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
[caption id="attachment_3679" align="aligncenter" width="225"]
ছবি মেঘনা টিভি[/caption]
https://youtu.be/0DUZU3XQYRw?si=JqySYUKr1ObDZPib