
ঘটনার সূত্রপাত
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, "হত্যাকাণ্ডের খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছিল। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের দমনে অভিযান চলছে।"