শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
হলুদে রং মিশানোর অভিযোগে, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, ২৪ মে/২৬ রবিবার দুপুরে পুলিশ ও র্যাব সহ অভিযান চালিয়ে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার, ধাপেরহাট বড় ছত্রগাছা গ্রামের, আব্দুল খালেকের হলুদ ভাংগা মিল থেকে বিপুল পরিমান খাদ্যে ভেজাল মেশানোর উপাদান, রং ও গুড়া হলুদ জব্দ করে আগুন ধরিয়ে দিয়েছে।
এ সময় মিল মালিক খালেকের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘদিন থেকে ধাপেরহাট এলাকার কয়েকটি হলুদ মিলে, কাঠেরগুড়া, ইটের গুড়া ও মানবদেহের ক্ষতিকারক বিশেষ ধরনের রং মিশিয়ে শুকনা গুড়া হলুদ তৈরী করে বাজারজাত করছেন কতিপয় অসাধু ব্যবসায়ী। এই অবৈধ ব্যবসা করে রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।
এ নিয়ে একাধিক বার বিভিন্ন গনমাধ্যমে খবর প্রচার হয়েছে।কর্তৃপক্ষ এসে জরিমানা করে যাবার পর পরেই আবার শুরু করে ভেজাল হলুদ তৈরীর ব্যবসা। এমন অভিযোগের ভিত্তিতে ২৪ মে রবিবার দুপুরে খালেক মিয়ার হলুদ মিলে অভিযান পরিচালনা করেন কর্তৃপক্ষ।