বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সফল সন্তান ও মানুষ তৈরি করা: সমাজ ও পরিবারের অসঙ্গতি নরসিংদীতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ধাপেরহাটে গাজার গাছ উদ্ধার, মালিক পলাতক অতিরিক্ত ভাড়া আদায়ে বনশ্রী পরিবহনের পনের হাজার টাকা জরিমানা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন। পুলিশকে নিয়ে অপপ্রচার কারীর বিরুদ্ধে এ্যাকশনে যাচ্ছে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন রায়পুরার আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে এক অসহায় ব‍্যক্তিকে গ্যাসের সিলিন্ডার প্রদান

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

রিয়া চক্রবর্তী নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।র‌্যালিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল-মোশাররফ ইবনে কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, কালীগঞ্জ পৌরসভা নগর উন্নয়ন কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা র‌্যালিতে অংশগ্রহণ করেন।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে বিশেষ নজর দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ডেঙ্গুমুক্ত কালীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL