মোঃ শরীফ মিয়া নিজস্ব প্রতিনিধি:
'মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম।
শুক্রবার (১২ জুন) উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রদর্শনীতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
পুরস্কার বিজয়ীরা:
প্রদর্শনীতে বিচারকদের রায়ে শীর্ষস্থান অর্জন করেছে—
প্রথম: গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। দ্বিতীয়: রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ। তৃতীয়: আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।