নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শহরের শালিদা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সনেট মিয়া নামের এক ব্যক্তিকে না পেয়ে তার ছোট ভাই নয়নকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা দুই রাউন্ড ফাঁকা গুলিও করে।
ঘটনার বিবরণ
সরেজমিন তদন্তে জানা যায়, শালিদা বাজারে দোকানঘর নিয়ে সনেট মিয়ার সাথে আওলাদ, জহিরুল ও সম্রাট গংদের কথা কাটাকাটি হয়। এর জেরে ওই দিন রাত ৮টার দিকে আওলাদ, জহিরুল ও সম্রাটসহ ৬-৭ জন সন্ত্রাসী পিস্তল, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে সনেটের বসতবাড়িতে প্রবেশ করে।
বাড়িতে সনেট মিয়াকে না পেয়ে সন্ত্রাসীরা তার ছোট ভাই নয়নকে লক্ষ্য করে হামলা চালায়। তারা নয়নকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
বর্তমান পরিস্থিতি
গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার।