
মোঃ রাসেল ভূঁইয়া, রায়পুরা (নরসিংদী): প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নে যুবদলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত: তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির
উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি শক্তিশালী সংগঠন। দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও দেশের উন্নয়নে ও জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক।
এছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন—রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, খালিদ হোসেন নাহিদ মোল্লা, এবং ইউপি চেয়ারম্যান ফাইজুর চেয়ারম্যান প্রমুখ।
সমাবেশে বক্তারা দলীয় শৃঙ্খলা রক্ষা এবং আগামী দিনে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। এ সময় রাধানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।