মোঃ খলিলুর রহমান রানা, মেঘনা টিভি:
পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম-সেবা) অর্জন করেছেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তবে এই মর্যাদাপূর্ণ পদক প্রাপ্তির পরপরই তাঁকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ভুয়া আইডি থেকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সরকারি কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। যাচাই-বাছাই না করেই অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
[caption id="attachment_5424" align="aligncenter" width="300"]
ছবি সংগৃহীত[/caption]
গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং দমন এবং চরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে চরাঞ্চলের বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
চরাঞ্চলের শান্তি ফিরিয়ে কঠোর ভূমিকা পালন করে আসছেন, নরসিংদীর পুলিশ সুপার ও রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। অপরাধ দমনে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতির কারণে কোনো চিহ্নিত অপরাধী চক্র বা স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
[caption id="attachment_5422" align="aligncenter" width="300"]
ছবি সংগৃহীত[/caption]
জেলা পুলিশের কঠোর তৎপরতা ও অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি তাঁর হাতে বিপিএম-সেবা পদক তুলে দেন। পদকপ্রাপ্তির পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জেলার পূজামণ্ডপগুলোতে নিয়মিত মাঠপর্যায়ে তদারকি ও দিকনির্দেশনা প্রদান করছেন পুলিশ সুপার।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সব তথ্য সত্য নয়। অপপ্রচারের উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে, ভুয়া আইডি থেকে প্রচারিত কোনো পোস্ট বা ভিডিও শেয়ার না করার জন্য এবং যেকোনো তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
[caption id="attachment_5423" align="aligncenter" width="300"]
ছবি সংগৃহীত[/caption]