
খলিলুর রহমান রানা,মেঘনা টিভি ডেক্সঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে রায়পুরা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকা থেকে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী আড়িয়াল খাঁ নদীর বাঘমারা ব্রিজ হয়ে মরজাল বাজারের দিকে যাচ্ছে।
[caption id="attachment_5451" align="aligncenter" width="1024"]
ছবিঃমেঘনা টিভি[/caption]
অভিযানকালে রাত আনুমানিক পৌনে দশটায় (২১:৪৫ ঘটিকায়) একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে তল্লাশি করা হয়। তল্লাশীতে ১নং আসামি মো. বিজয় মিয়ার (২৩) পরিহিত হাফপ্যান্টের কোমর থেকে গোঁজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ইংরেজিতে 'NO70' লেখা ১টি ম্যাগাজিন এবং ইংরেজিতে 'A P 32 AUTO' লেখা ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অপর আসামি জুম্মন মিয়াকে (১৯) চালকের আসনে বসা অবস্থায় আটক করা হয় এবং তাদের ব্যবহৃত কালো রঙের রেজিষ্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. বিজয় মিয়া (২৩), পিতা- আব্দুল কুদ্দুস, মাতা- শেফালী বেগম, সাং- শিবপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ। ২. জুম্মন মিয়া (১৯), পিতা- বিল্লাল হোসেন, মাতা- রুমা বেগম, সাং- গোপালপুর, ইউপি- উত্তর বাখরনগর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী; বর্তমান ঠিকানা- কালিকাপুর, ওয়ার্ড নং-১২, ভৈরব পৌরসভা, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে ১৯৭৮ সালের ১৮(এ)/১৯(এফ) ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং- ২৮, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬; জি আর নং- ৪৭৭, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।
[caption id="attachment_5455" align="alignnone" width="1024"]
ছবিঃ মেঘনা টিভি[/caption]