
নরসিংদীর রায়পুরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘ফেয়ার হেলথ কেয়ার’। গত ৩১ অক্টোবর হাসপাতাল রোড, তুলাতুলী প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল্যবান বক্তব্য রাখেন নরসিংদী-০৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা এবং ডা. জান্নাতুন নাঈম।
এম ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ইদ্দিস আলী মুন্সি, হাবিবুর রহমান হাবিব,আলফাজ উদ্দিন মিঠু, আমজাদ হোসেন আলতাফ এবং নাহিদ মোল্লা,চর মধুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।
তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং স্থানীয় পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ মিয়াসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘ফেয়ার হেলথ কেয়ার’ চালুর মধ্য দিয়ে স্থানীয় এলাকাবাসী এখন আরও সহজে ও সাশ্রয়ী মূল্যে উন্নত এবং আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
[caption id="attachment_5560" align="alignnone" width="1024"]
ছবি: মেঘনা টিভি[/caption]