শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ও লুটপাট

ছবি মেঘনা টিভি

নিজস্ব প্রতিনিধি।।

নরসিংদীতে খাবার হোটেলে কথা কাটাকাটির জেরে বাড়ি-ঘরে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের চৌয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।

ছবি মেঘনা টিভি

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, শহরের সাটিরপাড়া এলাকায় স্বাধীন মিয়ার একটি খাবার হোটেল আছে। সকালে হোটেলে দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোটেলের মালিকের ছেলে সাকিবুল হাসান তাদের বাইরে যেতে বললে সাটিরপাড়া এলাকার মনির ও শান্ত তার ওপর চড়াও হয়।এ ঘটনাকে কেন্দ্র করে পরে মনির ও শান্তর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হোটেল মালিক স্বাধীন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ উঠেছে।

ছবি মেঘনা টিভি

ভুক্তভোগী সাকিবুল হাসান বলেন, সকালে দোকানে এক ক্রেতার সাথে কয়েকজন এসে ঝগড়া শুরু করে। আমি তাদের বাহিরে যেতে বলায় মনির ও শান্ত আমার উপর ক্ষিপ্ত হয়। পরে তারা লোকজন নিয়ে এসে আমার বাড়িতে হামলা চালায়৷ তারা বাড়ির ৩টি জানালা, আলমারি, ড্রেসিং টেবিল, টেলিভিশন ও বাহিরে থাকা মোটরসাইকেল ভাঙ্গচুর করে। এসময় আকমারিতে দোকানে রোজার বাজার করার জন্য রাখা ৩ লাখ টাকা ও মা-বোনের ৭ ভরি স্বর্ণলঙ্কার লুটপাট করে নিয়ে যায়। আমি এঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।

ছবি মেঘনা টিভি

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাড়ি ভাঙচুর ও লুটপাটের সত্যতা পেয়েছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL