শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চরমধুয়া স্বাস্থ্যকেন্দ্রই ‘অসুস্থ’: ডাক্তার নেই, অযত্নে পরিত্যক্ত ভবন লুটপাটের কবলে রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোশারফ হোসেন সাগর দুর্নীতির অভিযোগের পাহাড়। ডিজেলে পড়ে নিভে গেল আড়াই বছরের শিশু আরাফের প্রাণ। অবশেষে দুর্নীতিবাজ কর্মকর্তা মনসুর আহমেদের বদলী, নরসিংদী সদর হাসপাতাল জুড়ে স্বস্তি বেলাবোতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আটক: ভিডিও ভাইরাল এক ঘরে দুই এমপি স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও উপজেলা পৌরসভার পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারই গুম কমিশনের বিপক্ষে ভোট দিলেন

চরমধুয়া স্বাস্থ্যকেন্দ্রই ‘অসুস্থ’: ডাক্তার নেই, অযত্নে পরিত্যক্ত ভবন লুটপাটের কবলে

ছবি মেঘনা টিভি

খলিলুর রহমান রানা।।
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন নিজেই ‘অসুস্থ’ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকা, অব্যবস্থাপনা ও চরম অবহেলায় গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে।সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির ভবনটি বছরের পর বছর ব্যবহার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে। কোথাও চুন-সুরকি খসে পড়ছে, আবার কোথাও দেয়ালের ইট বের হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিকোনা আক্তার জানান, লোকবলের অভাবে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছিনা। বিভাগীয়ভাবে আবেদন করা হয়েছে ।  চর মধুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির পরিবার কল্যাণ পরিদর্শিকা, আয়া, নিরাপত্তা প্রহরী এই পদগুলো দীর্ঘদিন ধরে খালি আছে। বাঁশগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শুকতারাকে সপ্তাহে একদিন প্রতি শনিবার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।এ বিষয়ে নরসিংদী ৫রায়পুরা থেকে নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বলেন, আমি চেষ্টা করছি, যে সকল ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো বেহাল অবস্থায় আছে , সে গুলোর দূত সমস্যার সমাধান করতে বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আশা করি দূত সময়ের মধ্যে নতুন লোকবল নিয়োগ সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চালো‌ হবে।

এদিকে, পরিত্যক্ত অবস্থার সুযোগ নিয়ে ভবনের জানালার গ্রিল খুলে নিয়ে গেছে স্থানীয় কিছু বখাটে। শুধু তাই নয়, ভগ্নপ্রায় দেয়াল থেকেও ইট খুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে ভবনটির অবশিষ্ট কাঠামোও হুমকির মুখে পড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই স্বাস্থ্যকেন্দ্রটি এলাকার সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার প্রধান ভরসাস্থ ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী নিয়মিত না থাকায় সেবাগ্রহণ বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে স্থানীয়দের দূরের স্বাস্থ্যকেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।

এডভোকেট খায়রুল আলম ফকির বলেন, “আমাদের ইউনিয়নে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও কোনো কাজে আসে না। জরুরি চিকিৎসার জন্য দূরে যেতে হয়, এতে সময় ও খরচ দুই-ই বাড়ে।

মোঃ ফারুক সিকদার নামে আরেকজন বলেন, “যদি এই কেন্দ্রটি চালু থাকত, তাহলে গরিব মানুষ অনেক উপকৃত হতো। এখন এটি শুধু ভাঙা ভবন হয়ে দাড়িয়ে আছে। দূর্গম চরাঞ্চৱল হওয়ায় এখানে কোন ডাক্তার আসতে চাই না। মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি যেন কঠোর নজরদারি করে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং সরকারি সম্পদের অপচয় ঘটবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করে চিকিৎসক নিয়োগ ও সেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

তাদের আশা, যথাযথ উদ্যোগ নেওয়া হলে চরমধুয়া ইউনিয়নের হাজারো মানুষ আবারও এই স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবে।

রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিকোনা আক্তার বলেন,  এই কেন্দ্রটির কয়েকটি পথ শূন্য থাকায় বিভাগীয়ভাবে আবেদন করা হয়েছে আশা করছি কয়েক দিনের মধ্যে এই সংকট কেটে যাবে।

রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিকোনা আক্তার, মেঘনা টিভিকে ধন্যবাদ জানানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে আমি চর মধুয়ার খবরটি জানতে পারলাম, আমি আগামী সপ্তাহে আপনাদেরকে সাথে করে নিয়ে চর মধুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পরিদর্শনে যাব। এখন থেকে কম করে হলেও দুই দিন যাতে ডাক্তার বাসাতে পারি সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আপনারা আপনাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL