শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো রফিকুলের বাড়িঘর। রায়পুরার জনগণের উন্নয়নই আমর মাত্র মূল লক্ষ্য—ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নরসিংদীতে নম্বর কম পাওয়ায় শিক্ষকের মারধরের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী প্রেম বিরোধ‌ আগুনে মাধবদীতে ২ পরিবারের চারটি ঘর পোড়ানো হয়েছে—মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা প্রাথমিক স্কুল পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নরসিংদীতে প্রতিপক্ষের তান্ডব: বৃদ্ধের ঘর দখল ও প্রাণে মারার হুমকি, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

নরসিংদীতে নম্বর কম পাওয়ায় শিক্ষকের মারধরের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর রায়পুরা উপজেলার নবিয়াবাদ এলাকায় এক শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষায় নম্বর কম পাওয়ায় এক ছাত্রীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দশম শ্রেণির ছাত্রী সাইমা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নবিয়াবাদ ব্রিজ সংলগ্ন আলহেরা আইডিয়াল একাডেমির শিক্ষক ফাইজুদ্দিন পরীক্ষায় প্রত্যাশিত নম্বর না পাওয়ায় ছাত্রী সাইমাকে শারীরিকভাবে শাস্তি দেন। এ সময় তার গলায় আঘাত লাগে বলে পরিবারের দাবি। ঘটনার পর থেকেই সাইমা কথা বলতে পারছে না বলে জানিয়েছেন স্বজনরা।
পরবর্তীতে গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত শিক্ষক ফাইজুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্যও এখনো জানা যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL