সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো রফিকুলের বাড়িঘর।

ছবি মেঘনা টিভি

শফিকুল ইসলাম সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার সিমানায় অবস্হিত, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৫ নং ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত কাদির এর পুত্র মোহাম্মদ রফিকুল ইসলাম এর বাড়িতে গতকাল ৩০ এপ্রিল/২৬ রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে নাকি অন্য কোনো কারণে তা তদন্ত করে তার পর জানা যাবে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পীরগন্জের দুটি ইউনিট কাজ করে। প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে । আগুনে পুড়ে রফিকুল ইসলামের তিনটি ঘর সহ সকল মালামাল ছাই হয়ে যায়। আগুন লাগার মুহূর্তে স্থানীয় লোকজন দুইটি গরু ও একটি ড্রেসিং টেবিল উদ্ধার করে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু, বাড়িতে কোন কিছুই অবশিষ্ট নেই। এতে রফিকুল ইসলামের নগদ অর্থ সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়। আগুনে পুড়ে সব কিছু হারিয়ে এখন প্রায় দিশেহারা পরিবারটি।

স্হানীয় লোকজন বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা ছুটে এসে, পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিসে কল দিলে কিছুক্ষণের মধ্যেই তাঁরা ঘটনাস্হলে পৌঁছিলে দ্রুত আগুন নেভাতে কাজ করে। এতে করে আশেপাশের বাড়ি ঘরের তেমন ক্ষতি হয়নি বলে জানা যায়। স্হানীয় লোকজন আরও জানায়, টিনের বেড়ার ঘরের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL