রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা থাকার পর দিব্যি চাকরি রয়েছেন নারী পুলিশ সদস্য রোজিনা আক্তার। সিটি করপোরেশন প্রশাসকদের সঙ্গে বৈঠকে তারেক রহমান রাজকীয় অতিথি হয়ে হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা গর্তের পানিতে খেলতে গিয়ে ৬ বছরের শিশু মিথিলার মৃত্যু, এলাকায় শোকের ছায়া। পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। এলাকায় চলছে শোকের মাতম।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার

নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকতায় সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখায় জেএ টিভি’র ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। রাজধানীর কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিক, প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, অপরাধ, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নির্ভীক সংবাদ পরিবেশনের মাধ্যমে আর এ লায়ন সরকার ইতোমধ্যে সাংবাদিক মহলে আস্থা ও সুনাম অর্জন করেছেন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন সমাজের নানা অনিয়ম তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আর এ লায়ন সরকার পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর সাহসী সাংবাদিকতা নতুন প্রজন্মের সংবাদকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান। পরে আর এ লায়ন সরকার বলেন, “এই সম্মাননা আমার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। সত্য ও জনস্বার্থের পক্ষে কাজ করে যেতে চাই।”অনুষ্ঠান শেষে অতিথিরা সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও দক্ষ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL