নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ফারিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ সময় তার সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
লিখিত অভিযোগে জানা যায়, গত তিন বছর আগে পলাশ থানার উত্তর শীলমান্দি দড়িপাড়া এলাকার মানিক চানের মেয়ে ফারিয়ার সঙ্গে একই উপজেলার গালিমপুর এলাকার ইছব আলীর ছেলে জাহাঙ্গীরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর জাহাঙ্গীর বিদেশে পাড়ি জমায়।
এর পর থেকে ফারিয়ার দেবর সোলমান মিয়া (৩০) ও আলমগীর হোসেন (৩৫) কুপ্রস্তাবসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল। গত ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ফারিয়ার ফোন বন্ধ পেয়ে শ্বশুরবাড়িতে এসে পরিবারের লোকজন খোঁজ নেয়। তখন ফারিয়াকে সন্ধান কেউ দিতে পারেনি।
এ ঘটনায় সকল আত্মীয় স্বজনের বাড়িতে তার খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।