শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার  নরসিংদীতে টেটাবিদ্ধ মরদেহ উদ্ধার, সংঘর্ষে নিহত বেড়ে ৩ নরসিংদীর রায়পুরায় নীলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৪ আহত ১০ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী রায়পুরায় অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কুড়িগ্রামের সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি সাদুল্লাপুরে ঘোড়া জবাই  করে গোশত বিক্রি চেষ্টা, গ্রেফতার -৬

রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

খলিলুর রহমান রানা।।
নরসিংদীর রায়পুরার নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত অনিকের মা নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
এর আগে বুধবার রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন নাসিমা খাতুন।পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই জেরে গত মঙ্গলবার ভোরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় স্থানীয় সাবেক ইউপি সদস্য জবা ও মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ পর্যন্ত অনিকসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত একজনের পক্ষ হতে মামলার অভিযোগ করা হয়েছে।স্থানীয়দের তথ্যমতে, এ নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। আরও বেশ কয়েকজন নিখোঁজের কথাও জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL