বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার জামায়াতের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও আওমীলীগ সরকারের আমলে দিনের ভোট রাতে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ জন ডিসি ও রিটার্নিং কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে। নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও সিলগালা ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাধবদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার রামুতে ট্রাকের ধাক্কায় আপন দুই বোনসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার নরসিংদীতে ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগ: অভিযুক্ত স্কুল শিক্ষিকা শারমিন রেজোয়ানা ইভা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের প্রত্যাশায় চর মধুয়া ইউনিয়ন বিএনপি: নেতৃত্বে কাজী শফিক উদ্দিন আহমেদ চঞ্চল

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি শ্বশুরবাড়ি এলাকার একটি পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৬ এপিবিএন, মাটিরাঙ্গা, খাগড়াছড়িতে এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূইয়ার ছেলে। পুলিশ নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সোমবার শ্বশুরবাড়ির অদূরে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL