মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও সিলগালা ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাধবদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার রামুতে ট্রাকের ধাক্কায় আপন দুই বোনসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার নরসিংদীতে ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগ: অভিযুক্ত স্কুল শিক্ষিকা শারমিন রেজোয়ানা ইভা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের প্রত্যাশায় চর মধুয়া ইউনিয়ন বিএনপি: নেতৃত্বে কাজী শফিক উদ্দিন আহমেদ চঞ্চল নরসিংদীর রায়পুরায় ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাজিব গ্রেপ্তার অভিযোগ প্রমাণ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার—চেয়ারম্যানের আশরাফুল ল্যাবরেটরীজ নরসিংদীর শালিদায় পূর্ব শত্রুতার জেরে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাত্রলীগ কর্মী রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া, ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে।
এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের ১২কর্মীকে গ্রেপ্তার করা হয়।তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন বলেন, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের ১২ কর্মীকে থানায় হস্তান্তর করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL