শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে? নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত স্কুলছাত্রী ধর্ষণে যাবজ্জীবন, জামিন পেয়েই হুমকি বিএনপি নেতার নতুন নেতৃত্বে পথচলা শুরু: রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু

রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ

রায়পুরা প্রতিনিধি : 

নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নে হত্যা মামলার বাদীপক্ষের ওপর আসামিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোমেন সরকারের অনুসারীদের সঙ্গে হত্যা মামলার প্রধান আসামি ফরিদ ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মধ্যে গত আগস্টে ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই মোমেন মিয়াকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদ ও তার সহযোগীদের আসামি করে মামলা করেন নিহতের পরিবারের সদস্যরা।

 ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মামলা হওয়ার পর থেকেই আসামিপক্ষ বাদীপক্ষের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তাদের দাবি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মামলার বাদীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

 স্থানীয়দের আরও দাবি, আসামিপক্ষের হামলা ও হুমকির কারণে মোমেন সরকার চেয়ারম্যানের অনুসারী অনেক পরিবার দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছে। নিজেদের বাড়িঘরে ফিরতে না পারায় এসব পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করেছেন তারা। হামলার পর চানপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL