শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে? নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত স্কুলছাত্রী ধর্ষণে যাবজ্জীবন, জামিন পেয়েই হুমকি বিএনপি নেতার নতুন নেতৃত্বে পথচলা শুরু: রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু

পিরোজপুরে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:

‎পিরোজপুরে ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে ‘বেকার করো নিরসন, দেশের হবে উন্নয়ন’ এই স্লোগানে পিরোজপুরের বেকুটিয়া সেতু সংলগ্ন একটি রেস্তোরায় এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আসমা আক্তার।
‎
‎সভায় বক্তারা বেকার সমস্যার স্থায়ী সমাধানের উপর জোর দেন এবং ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতারা বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে উন্নয়ন টেকসই হবে না।
‎
‎অনুষ্ঠানে সদস্যদের মধ্যেও মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দ।সবশেষে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL