বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

মনোহরদীতে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে ৫ হাজার বৃক্ষরোপণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

সবুজ ছায়ায় গড়বো, বৃক্ষ রোপণ করবো”-এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন ও হেতেমদি সাগরদী বাইপাস রাস্তা সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী কৃষকদল।

এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, কৃষিবিদ মো. শাহাদাত হোসেন বিপ্লব। গত ১২ও ১৩ জুন, দুই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বনজ, ফলদ ও ভেষজসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এছাড়া হেতেমদি, সাগরদী বাইপাস রোড ও সরকারি বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ বিপ্লব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে স্কুল পর্যায়ে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কৃষকদল নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা সকলেই এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক হবে।

এই কার্যক্রমে আরোও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খ ম কামরুল ইসলাম, খিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিমউদ্দিন ,মনতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল বাকিউল ইসলাম, পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাদা ,খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান , ছাত্রনেতা মহাসিন কবির,মনোহরদী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা রাশেদ মানিক, শফিক মেম্বার, আরমান মেম্বার ,,জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) মনোহরদী উপজেলার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম,মনোহরদী পৌরসভার সভাপতি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক ফারুক এছাড়াও মাহফুজ, মাসুম, রাতুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন,কৃষিবিদ বিপ্লব জানিয়েছেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL