শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে? নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত স্কুলছাত্রী ধর্ষণে যাবজ্জীবন, জামিন পেয়েই হুমকি বিএনপি নেতার নতুন নেতৃত্বে পথচলা শুরু: রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু

তেরখাদায় প্রতিপক্ষের হামলায় ৭০ বছর বয়সী সিরাজ ফকিরসহ একই পরিবারের ৫ জন আহত

তেরখাদা প্রতিনিধি:

জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে খুলনার তেরখাদা উপজেলার জয়সেনা গ্রামের ৭০ বছর বয়সী সিরাজ ফকির এখন খুলনা মেডিকেল হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

সিরাজ ফকিরের ছেলে মিশকাত জানান, জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে জনৈক আনিচ ফকিরের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী তাদের পরিবারের সদস্যদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় সিরাজ ফকির, তারিক ফকির ,তহিদুল ইসলাম , গৃহবধু রেক্মোনা খাতুন ও হাসিব ফকির গুরুতর আহত হয়েছেন।

আনিচ ফকির ও তার পৌষ্য গুন্ডা বাহিনী তারিক ফকির ও তাদের পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি ধামকি এবং ভয়ভীতি প্রদর্শন করছে। এরা জীবনের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। মিশকাত জানান, আনিচ ফকির তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদের পায়তারা করছে।
সিরাজ ফকিরের পুত্ররা জীবনের নিরাপত্তাহীনতা বোধ করছেন। আতংক আশংকা এবং উদ্বেগের সাথে দিন কাটছে সিরাজ ফকিরের পরিবারের সদস্যদের।
জীবনের নিরাপত্তা চেয়ে তারা থানায় অভিযোগ করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL