শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে? নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গু/লিবিদ্ধ হয়ে নি/হত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় তিনি বুকের বাম পাশে গু/লিবিদ্ধ হন। পরে তার মৃ/ত্যু হয়। বর্তমানে তার ম/র/দেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অ/স্ত্রের আ/ঘাতে আহত হয়েছেন। অপরদিকে, মিরাজ (২০), জাকিরের ছেলে ও চৌয়ালা পল্লী বিদ্যুৎ সংলগ্ন হবি কমিশনারের বাড়ির বাসিন্দা, ধা/রালো অ/স্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় একজন নিহত  হয়েছে এবং দুজন আহত হয়েছে। নি/হতের লাশ সদর হাসপাতালে রয়েছে।ঘটন পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL