শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কর্মীর মামলায় বিএনপি কর্মী গ্রেপ্তার

তাজরিন খান স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যবিস্তার নিয়ে ককটেলবাজি লুটপাট ও মারপিটের মামলায় মো.আলম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার(২৬ অক্টোবর) দুপুরে সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙা ঢাক্কি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলম একই এলাকার মৃত মেসের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক তদন্ত এসএম নুরুল কাদির সৈকত। এর আগে ২১ শে অক্টোবর সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রুপে বিভক্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর,লুটপাট ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন বাগডাঙা গ্রামের আওয়ামী লীগ কর্মী জমিরুল ইসলাম। মামলায় আলম কে প্রধান আসামী করা হয়।এছাড়াও আরও ১৫জনকে আসামী করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম জাকারিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামীকে আলম কে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আলমকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL