মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ১ দফা দাবিতে কর্মবিরতি

মোঃ নূর উদ্দিন,পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ১ দফা দাবিতে কর্মবিরতি মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পালিত হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালক ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার দাবি জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ পিরোজপুর।এসময় কর্ম বিরতির কারণে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। হাসপাতালের জরুরী বিভাগ, আইসিইউ, সিইসিইউ, ডায়ালাইসিস ইউনিট গুলোতে দায়িত্ব কয়েকজন নার্স সেবা প্রদান করেন। এবং অন্যরা তাদের কর্মসূচি পালন করেন।

এসময়ে নার্স ও মিডওয়াইফারি পরিষদ পিরোজপুরের কর্মবিরতি পালনকারীরা বলেন, দাবি বাস্তবায়ন করা না হলে সারা দেশের সাথে একযোগে নার্স ও মিডওয়াইফারি কমপ্লিট শাটডানের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL