খলিলুর রহমান রানা, রায়পুরা,নরসিংদী থেকে:
নরসিংদীর রায়পুরায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুর রহমান সরকার (বাছেদ) বলেছেন, “শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতা ধারণ করতে পারলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।”
কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়ালেখায় উৎসাহ দেওয়ার এমন উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

ছবি মেঘনা টিভি
এ সময় তিনি বলেন, ছন্দু মিয়া ফাউন্ডেশন সর্বদা সমাজের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষা প্রসারের এই ধারা অব্যাহত থাকবে। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের অভিভাবক ও শিক্ষক সমাজের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ছবি মেঘনা টিভি