বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

ছবি সংগৃহীত

দুই পক্ষের বিরোধ ঘিরে সহিংসতার আশঙ্কা; আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান

রুবি আঞ্জুম,নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‍্যাবের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামসহ আশপাশের এলাকায় পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছবি সংগৃহীত

পুলিশ সূত্রে জানা যায়, চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে সংঘাত ও সহিংসতার আশঙ্কা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ছবি সংগৃহীত

অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশিকুর রহমান। অভিযানে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, রায়পুরা থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশ, ডিবি ও পুলিশ লাইন্সের অতিরিক্ত সদস্যরা অংশ নেন।

ছবি সংগৃহীত

অভিযানকালে রায়পুরা থানাধীন সওদাগরকান্দি এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছবি সংগৃহীত

পুলিশ আরও জানায়, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বড় ধরনের সহিংসতা সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে।

ছবি সংগৃহীত

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL