শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

মারা গেছেন মেসির বাবা!

মেসি ও তার বাবা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ তথ্য ছাড়া আর্জেন্টিনার গণমাধ্যম ‘ইনফোবে’-র তথ্য অনুযায়ী লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। আজ শুক্রবার ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ী এবং ফুটবলারের প্রতিনিধি হিসেবে পরিচিত হোর্হে মেসি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

যদিও লিওনেল মেসি কিংবা তার পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসির মৃত্যুর বিষয়ে কোনো বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।
মেসির বাবার মৃত্যু নিয়ে করা আর্জেন্টিনার গণমাধ্যম ‘ইনফোবে’-র টুইট
লিওনেল মেসির ক্যারিয়ারে বাবা হোর্হের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মেসি যখন কিশোর বয়সে নিউয়েলস ওল্ড বয়েজে খেলতেন, তখন তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হোর্হে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে মেসির ইউরোপযাত্রার সময়ও ছেলের সঙ্গে বার্সেলোনায় যান হোর্হে। মেসির ক্যারিয়ারের শুরুর দিকের নানা সিদ্ধান্ত ও পেশাগত দায়িত্ব সামলানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মেসির অংশ নেওয়া সকল বিশ্বকাপের সময়ও মেসির পরিবারের সদস্যদের প্রায়ই গ্যালারিতে দেখা গেছে। তবে ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে মেসির পরিবারের উপস্থিতি নিয়ে কিছুটা ভিন্নতা চোখে পড়ে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের দেখা গেলেও জর্জের উপস্থিতি তেমনভাবে সামনে আসেনি।

এমন পরিস্থিতিতেই নতুন করে তার মৃত্যুর খবর সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। আপাতত হোর্হে মেসির মৃত্যুর খবরের সূত্র হিসেবে রয়েছে ইনফোবের প্রতিবেদন। মেসির পরিবার বা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।উল্লেখ্য, এর আগে ২০২৬ বিশ্বকাপ চলাকালেও হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া সেই গুঞ্জনের পর মেসির পরিবারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছিল। ফলে হোর্হে মেসিকে ঘিরে নতুন করে একই ধরনের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে সংশয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL