রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নত চিকিৎসার প্রত্যয়ে রায়পুরায় ‘ফেয়ার হেলথ কেয়ার’-এর শুভ সূচনা এইচএসসিতে যে দুই বিষয়ে ফেলের সংখ্যা বেশি ত্যাগের রাজনীতি ও সংগ্রামের অগ্নিপরীক্ষা: পলাশতলীকে মডেল ইউনিয়ন গড়ার দীপ্ত শপথ লড়াকু নেতা মোবারক হোসেন কবিরের ভারত থেকে আসা চালে ক্যানসার সৃষ্টিকারী ‘আফলাটক্সিন’ শনাক্ত, বিতরণ সাময়িক বন্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত মা-মেয়ে সরকারি বাসভবন ভাড়া দিলে ব্যবস্থা, শনিবারের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ মেঘনা গ্রুপের জমি দখল নাকি অন্য কিছু? মুখ খুলছেন না এসিল্যান্ড মুনমুন পাল” যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন।

একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে

নিহতদের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু সিদ্দিক (৭০) তার নাতি পিয়াস (৮) ওনাতনি পপি আক্তার (৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। কিন্তু দীর্ঘক্ষণ তিনি পানির নিচ থেকে না ওঠায় পিয়াস ও পপি তাকে পানিতে খুঁজতে গিয়ে তারাও ডুবে যায়।

ঘটনার প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেছিলেন। যার কারণে তিনি ডুব দিলেও আর ওঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যায়।

শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, ‘একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL