মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে যুব মহিলা লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা বড়ি কান্দি ৮ নং ওয়ার্ডে ‘হাবিব ডাক্তার’কে ঘিরে জনকল্যাণ ও বিজয়ের প্রত্যাশা নরসিংদীর রায়পুরায় চাচা-চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩ ১৪ প্রাণ ঝরল সড়কে কারও গন্তব্য ছিল বাড়ি, কারও জীবিকার তাগিদ-সব হিসাব পাল্টে গেল মুহূর্তেই নরসিংদীর রায়পুরায় পূজামণ্ডপে যুবদল নেতা মানিক চৌধুরী: দিলেন অনুদান, জানালেন শারদীয় শুভেচ্ছা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন।

ফেনীর দাগনভূঞা মায়ের হাতে মেয়ে খুন

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে রানু (২৫) নামে এক মেয়ের বিরুদ্ধে তার ৮০ বছর বয়সী মাকে ধারালো ব*টি দিয়ে কু*পি*য়ে হ*ত্যা*র অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে ইউনিয়নের ডেইলিয়া গ্রামের বাদশাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম (৮০) ওই বাড়ির মৃত আবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রানু মানসিকভাবে অসুস্থ বলে দাবি করছেন এলাকাবাসী। ঘটনার সময় তিনি ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এরপর ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন তিনি। এ সময় তার হাতে বটি দা ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনা শুনা মাত্র পুলিশ গিয়ে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা সেতারা বেগমের লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা রানুর মানসিক সমস্যা রয়েছে। তবে কি কারনে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL