রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে যুব মহিলা লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা বড়ি কান্দি ৮ নং ওয়ার্ডে ‘হাবিব ডাক্তার’কে ঘিরে জনকল্যাণ ও বিজয়ের প্রত্যাশা নরসিংদীর রায়পুরায় চাচা-চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩ ১৪ প্রাণ ঝরল সড়কে কারও গন্তব্য ছিল বাড়ি, কারও জীবিকার তাগিদ-সব হিসাব পাল্টে গেল মুহূর্তেই নরসিংদীর রায়পুরায় পূজামণ্ডপে যুবদল নেতা মানিক চৌধুরী: দিলেন অনুদান, জানালেন শারদীয় শুভেচ্ছা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ ০২ জন সন্ত্রাসী গ্রেফতার পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক

দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে যুব মহিলা লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

মেঘনা টিভি ডেক্মঃ

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সুমা ছিলেন বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি। রাজনীতির পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন সুমা। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তিনি একাই বসবাস করছিলেন।

শুক্রবার সকালে ফ্ল্যাটে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয় বাসিন্দা রেহেনা পারভিন জানান, সুমা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।তবে তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল কি না, তা জানা যায়নি। তথ্যসূত্র সমকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় উদ্‌ঘাটনের অপেক্ষায় স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL