সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি নরসিংদীর বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ী মন্দিরের নতুন কমিটি গঠন দোষী সাব্যস্ত হওয়ার আগেই ‘দোষী’! অপপ্রচার-যাচাইহীন সংবাদের শিকার সিডিএ প্রকৌশলী হাসান

ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবন (সংসদ সদস্যের সরকারি আবাসন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
​আজ রোববার শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি হোস্টেলের ওই ফ্ল্যাটের গেটের নেমপ্লেটে ‘জি. এম. নজরুল ইসলাম’ লেখা রয়েছে। ঘটনার পর মরিয়মের মরদেহ উদ্ধারের পাশাপাশি ভবনের সামনের পুরো চত্বর নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বেষ্টনীর ভেতরে সাধারণের যাতায়াত সীমিত করা হয়েছে। বর্তমানে এমপি জিএম নজরুল ইসলাম ওই ভবনের ভেতরেই অবস্থান করছেন বলে জানা গেছে।এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, ২০৩ নম্বর ফ্ল্যাটে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও পিবিআই পৌঁছায় এবং তারা আলামত সংগ্রহসহ তদন্তের কাজ শুরু করেছে।
​এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL